Web Analytics

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা যশোরের বিজয়নগরে নিজের পৈতৃক ভিটায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। সম্প্রতি বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পাকে সঙ্গে নিয়ে তিনি জন্মভিটায় গিয়ে মসজিদের জন্য জমি চূড়ান্ত করেছেন। জীবনের এই পর্যায়ে এসে সমাজের জন্য কল্যাণকর কিছু করার ইচ্ছা থেকেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

ববিতা বলেন, মসজিদ নির্মাণ এখন তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা। তিনি শিগগিরই মসজিদের নকশা তৈরি করে ধীরে ধীরে নির্মাণকাজ শুরু করতে চান। এই মহৎ উদ্যোগ সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।

১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাওয়া ববিতা ২০১৬ সালে আজীবন সম্মাননা এবং ২০২৬ সালে একুশে পদক অর্জন করেন।

16 Jul 26 1NOJOR.COM

যশোরে পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করবেন অভিনেত্রী ববিতা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।