Web Analytics

আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত ২৩টি দেশের ২৬ জন শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তা চীন সফর করেছেন। সর্বশেষ যুক্ত হয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়ভেট কুপার, যিনি তিন দিনের সফরে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই ও ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করবেন। তিনি প্রযুক্তি ও বিজ্ঞান সহযোগিতা নিয়ে আলোচনার জন্য দক্ষিণ চীনের প্রযুক্তিনগরী শেনজেনও সফর করবেন।

সফরকারী নেতাদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, চ্যান্সেলর, ক্রাউন প্রিন্স ও পররাষ্ট্রমন্ত্রীরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, কানাডা, স্পেন, পাকিস্তান, ইরান, ব্রাজিল ও ভিয়েতনামসহ বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলো এই তালিকায় রয়েছে। বিশ্লেষকদের মতে, এসব সফরের মূল লক্ষ্য বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা জোরদার করা।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং বিদেশ সফরের পরিবর্তে বেইজিংয়ে বিদেশি অতিথিদের স্বাগত জানাচ্ছেন, যা ‘হোস্ট-ডিপ্লোমেসি’ কৌশল হিসেবে দেখা হচ্ছে। ইউরোপীয় দেশগুলোর উপস্থিতি সবচেয়ে বেশি, যা মোট তালিকার প্রায় এক-তৃতীয়াংশ।

03 Jun 26 1NOJOR.COM

২০২৬ সালে ২৩ দেশের ২৬ নেতা চীন সফর করেছেন, কূটনৈতিক যোগাযোগ বাড়ছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।