Web Analytics

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল তিন দিনের সরকারি সফরে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সরকারি সূত্র জানায়, ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত এই সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা, পারস্পরিক আস্থা ও মর্যাদার ভিত্তিতে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। সফরকালে ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন ড. খলিলুর রহমান। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও জ্বালানিমন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে।

আলোচনায় জ্বালানি সহযোগিতা, গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬–২৭ মেয়াদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা নিয়ে ভারতের সমর্থন চাওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে।

06 Apr 26 1NOJOR.COM

জ্বালানি, পানি ও জাতিসংঘ ইস্যুতে আলোচনায় দিল্লি যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।