Web Analytics

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ক্ষুদিরাম সরকারপাড়ায় নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে মায়ের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। আহত মা শিখা রানী ঘোষ (৪০) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ঘুমন্ত অবস্থায় ছেলে গোবিন্দ ঘোষ (১৯) দা দিয়ে মায়ের ঘাড় ও মাথায় এলোপাতাড়ি কোপ দেয়, এতে তার বাম কান বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর জখম হন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে স্বামী ছেড়ে যাওয়ার পর শিখা রানী পিত্রালয়ে ছেলেকে নিয়ে বসবাস করছিলেন। সময়ের সঙ্গে গোবিন্দ নেশায় আসক্ত হয়ে পড়ে এবং প্রায়ই টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করত। ঘটনার পর প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় শিখা রানীকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হয়ে ঢাকায় পাঠায়।

স্থানীয়রা হামলাকারী গোবিন্দকে আটক করে পুলিশে খবর দেয়। গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা দা ও অন্যান্য আলামত জব্দ করে। শিখা রানীর মা ঊষা রানী ঘোষ বাদী হয়ে মামলা করেছেন এবং আসামিকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

11 Apr 26 1NOJOR.COM

রাজবাড়ীতে নেশাগ্রস্ত ছেলের হামলায় গুরুতর আহত ঘুমন্ত মা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।