Web Analytics

আগামী ১ সেপ্টেম্বর থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হবে। দেশের ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সি প্রায় ৫ কোটি শিশুকে এক ডোজের ইনজেকটেবল এই টিকা দেওয়া হবে। ইতোমধ্যে ১ আগস্ট থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং টিকাদান শুরুর আগ পর্যন্ত তা চলবে। ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল বলেন, সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবস ইপিআই কেন্দ্রে, স্কুল/মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্প করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর আট দিন ইপিআই সেন্টারে গিয়ে স্কুলে না যাওয়া বা ক্যাম্পে অনুপস্থিত শিশুদের টিকা নেওয়ার সুযোগ থাকবে। তিনি বলেন, যাদের জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা নিতে পারবে। এক্ষেত্রে বাবা-মায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে এবং তাদের টিকা গ্রহণের তথ্য কাগজে লিখে দেওয়া হবে। এক ডোজের ইনজেকটেবল এই টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।

11 Aug 25 1NOJOR.COM

আগামী ১ সেপ্টেম্বর থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হবে।

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।