আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়া ও আইচিতে শুরু হতে যাওয়া ২০তম এশিয়ান গেমসের কয়েক সপ্তাহ আগে অ্যাথলেট ও কর্মকর্তাদের আবাসন সংকটে পড়েছে স্থানীয় আয়োজক কমিটি। অতিরিক্ত হাজার হাজার মানুষের থাকার ব্যবস্থা, বাজেট ও জনবলের সক্ষমতা তাদের নেই বলে জানিয়েছে কমিটি।
আয়োজক কমিটির সভাপতি ও আইচি প্রিফেকচারের গভর্নর হিদেয়াকি ওমুরা বলেছেন, অতিরিক্ত সদস্যরা আসতে চাইলে তাদের নিজেদের থাকার ব্যবস্থা করতে হবে। নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়াও সীমিত বাজেটের মধ্যে বাড়তি চাপ সামলানো অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন। গেমস শুরুর মুখে বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
শুরুতে প্রায় ১৫ হাজার অ্যাথলেট ও কর্মকর্তার অংশগ্রহণের কথা থাকলেও অলিম্পিক কাউন্সিল অব এশিয়া সংখ্যা প্রায় ১৭ হাজার হতে পারে বলে জানিয়েছে। এর মধ্যে ১১ হাজার অ্যাথলেট ও ৬ হাজার কর্মকর্তা রয়েছেন। খরচ কমাতে আলাদা অ্যাথলেট ভিলেজ না করে ক্রুজ শিপ, কনটেইনারের আদলে অস্থায়ী ঘর ও শহরের বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।
১৯ সেপ্টেম্বরের আগে নাগোয়া ও আইচিতে এশিয়ান গেমসের আবাসন সংকট
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।