মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আসন্ন কোরবানির ঈদে দেশজুড়ে এক কোটিরও বেশি পশু প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই এবং এবারের কোরবানি সম্পূর্ণভাবে দেশীয় খামারিদের প্রস্তুত করা পশু দিয়েই সম্পন্ন হবে। বৃহস্পতিবার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী আরও বলেন, পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই মূল্য ঠিক করা হয়েছে। তিনি জানান, দেশে গরু, ছাগল ও ভেড়ার পর্যাপ্ত মজুদ রয়েছে, ফলে বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন হবে না। সরকার কৃষকবান্ধব নীতি অনুসরণ করছে এবং কৃষকদের সুবিধার্থে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
ভারত থেকে চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে মন্ত্রী জানান। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং সীমান্ত এলাকার জনগণকেও সতর্ক করা হয়েছে।
দেশে কোরবানির জন্য এক কোটির বেশি পশু প্রস্তুত, বিদেশ থেকে আমদানির প্রয়োজন নেই
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।