Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দাবি করেছে যে তারা দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয় অর্জন করেছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের পর শুক্রবার নির্বাচন ভবনে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন সূত্রে প্রাপ্ত ফলাফলে দলটি নিশ্চিত হয়েছে যে তারা সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে রয়েছে। তিনি জানান, জনগণ আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছে। তিনি আরও বলেন, অতীতের তুলনায় এবার সহিংসতা কম হলেও ভোটার অনাগ্রহ পুরোপুরি কাটেনি।

দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন এই ফলাফলকে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন এই নির্বাচন। বেসরকারি ফলাফলে দেখা যায়, ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে, জামায়াতে ইসলামী ৬৮টিতে বিজয়ী হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদ একটি করে আসন পেয়েছে, আর স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে।

আমীন বলেন, আগামী বিএনপি সরকার জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গঠনে কাজ করবে।

14 Feb 26 1NOJOR.COM

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ের দাবি বিএনপির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।