Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কারসাজি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থান নিয়েছে। শনিবার দুপুরে সিলেটে কৃষকের হাট উদ্বোধনকালে তিনি বলেন, সরকারের মেয়াদকালের মধ্যেই বাজার সিন্ডিকেটের স্মৃতি বাংলাদেশ থেকে মুছে ফেলার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

তিনি জানান, টিসিবির কার্যক্রম আরও জোরদার করা হবে। সরকার প্রতি বছর প্রায় ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, যা স্বল্পমূল্যে খাদ্যপণ্য সরবরাহে ব্যবহৃত হয়। ধীরে ধীরে ভর্তুকি কমিয়ে আনা হলেও টিসিবির বাজার হস্তক্ষেপ বাড়ানো হবে এবং বেশি পণ্য আমদানি করে বাজারে ভারসাম্য আনা হবে। দেশের সরবরাহব্যবস্থা আধুনিক প্রযুক্তির আওতায় আনার উদ্যোগও নেওয়া হয়েছে।

কৃষি উন্নয়নের অংশ হিসেবে সিলেটে খাল পুনর্খনন ও পানি নিষ্কাশনব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান বাসিয়া খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করবেন। পানি জমে থাকা এলাকায় নিষ্কাশন ও সেচসুবিধা নিশ্চিত করা হবে, যা অতিরিক্ত ফসল উৎপাদনে সহায়ক হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাইলট প্রকল্প সফল হলে তা সারা দেশে বাস্তবায়ন করা হবে।

11 Apr 26 1NOJOR.COM

বাজার সিন্ডিকেট ও মূল্য কারসাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।