Web Analytics

মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি ও গোপনে পাচারের চেষ্টার অভিযোগে বেনাপোল স্থলবন্দরে ২৫ টন কেমিক্যাল পণ্যের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যবাহী ট্রাকটি বের করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকসহ পণ্য জব্দ করা হয়। চালানটির আমদানিকারক অনিন্দিতা ইন্টারন্যাশনাল এবং এটি বের করে নেওয়ার চেষ্টায় সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনালের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

বেনাপোল কাস্টমস হাউস সূত্র জানায়, আমদানি কাগজপত্রে পণ্যটি ট্যালকম পাউডার হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। তবে বন্দরে প্রবেশের পর চালানটির কোনো কাস্টমস এন্ট্রি সম্পন্ন হয়নি এবং সরকারি রাজস্বও পরিশোধ করা হয়নি। এর মধ্যেই বাংলাদেশি একটি ট্রাকে পণ্য খালাস করে বন্দর থেকে গোপনে বের করার চেষ্টা চলছিল। কাগজপত্র যাচাইয়ের সময় ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় কর্মকর্তারা অভিযান চালান।

ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যালকম পাউডারের আড়ালে অন্য কোনো মূল্যবান কেমিক্যাল এনে বিপুল শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়েছে। পণ্যের প্রকৃত পরিচয় ও শুল্কযোগ্যতা নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা এবং তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। চালানটি বন্দরের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কাস্টমস আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং বন্দর কর্তৃপক্ষও জড়িতদের বিষয়ে তদন্ত করবে।

12 Nov 26 1NOJOR.COM

মিথ্যা ঘোষণার অভিযোগে বেনাপোলে ২৫ টন কেমিক্যাল চালান জব্দ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।