ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি বলেছে, ইরানের সামরিক সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্র তাদের সামরিক কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আইআরজিসির গোয়েন্দা বিভাগ এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র সেনাবাহিনী ছড়িয়ে দেওয়া, সামরিক সরঞ্জাম তুলনামূলক দুর্গম বা দূরবর্তী স্থানে সরিয়ে নেওয়া এবং গোপন ও ভূগর্ভস্থ অবস্থানের ওপর বেশি নির্ভর করার মতো পদক্ষেপ নিয়েছে। বিবৃতির তারিখ বা নির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি।
আইআরজিসির ভাষ্য, ইরানি জনগণের প্রতিরোধ ও সাহসিকতা এবং ভৌগোলিক অবস্থানের কৌশলগত ও বুদ্ধিদীপ্ত ব্যবহার ওয়াশিংটনের প্রচলিত সামরিক মোতায়েন ব্যবস্থাকে ক্রমেই ব্যয়বহুল ও অকার্যকর করে তুলেছে। সংস্থাটি এসব পরিবর্তনকে ইরানের প্রতিরোধ ও পাল্টা হামলার সক্ষমতার প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরেছে।
বিবৃতিতে সেন্টকমের ঘাঁটি খালি ও নিষ্ক্রিয় করা, নিরাপত্তার আশায় জর্ডানে সেনা স্থানান্তর, ক্ষয়ক্ষতির শিকার হওয়া এবং গোয়েন্দা ও সামরিক সরঞ্জাম আরও দূরে সরিয়ে নেওয়ার কথা বলা হয়। আইআরজিসির দাবি, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ওপর উল্লেখযোগ্য ব্যয় ও চাপ সৃষ্টি করেছে এবং ইরানের কাছাকাছি দৃশ্যমান সামরিক উপস্থিতি বজায় রাখার চ্যালেঞ্জ বাড়িয়েছে।
আইআরজিসির দাবি, ইরানের সক্ষমতায় যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কৌশল বদলেছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।