Web Analytics

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির শিকার দুই বিএনপি নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে দলীয় প্যাডে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা এবং একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাককে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাময়িকভাবে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ রাখতে পারবেন না।

এর আগে সোমবার রাতে ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হন তারা। পরে স্থানীয়ভাবে মুচলেকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

16 Jun 26 1NOJOR.COM

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির পর বাবুগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।