Web Analytics

মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কারের পর শনিবার বিকেল চারটায় রাড্ডা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ভাঙচুর ও ধ্বংসযজ্ঞের ঘটনার পর মাত্র সাত দিনের মধ্যে কেন্দ্রটি আগের স্বরূপে ফিরিয়ে আনা হয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, রাড্ডা একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান এবং এটি সম্প্রতি রাতের অন্ধকারে একটি বিশৃঙ্খলাকারী দলের ভাঙচুরের শিকার হয়। বিষয়টি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের নজরে আসার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয় বলে তিনি জানান। জাতিসংঘ সফর শেষে ২৭ সেপ্টেম্বর সকালে ঢাকায় নেমে ওই দিন বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও জানান।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ঘটনার পর দলীয় সিদ্ধান্ত ও ব্যক্তিগত উদ্যোগে পরের দিন থেকেই সংস্কার ও আধুনিকায়নের কাজ শুরু হয়। সেবা কার্যক্রম ব্যাহত না করতে প্রথম দিন থেকেই কর্তৃপক্ষকে ভেতরে বসিয়ে সেবা চালু রাখার চেষ্টা করা হয়েছে। বর্তমানে মায়েরা ও শিশুরা নিয়মিত সেবা ও টিকা নিতে আসছেন। সংস্কারকৃত ও আধুনিকায়ন করা কেন্দ্রটি এখন আনুষ্ঠানিকভাবে রাড্ডা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

10 Oct 26 1NOJOR.COM

সাত দিনের সংস্কার শেষে মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।