বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক রাজধানীতে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগে নেতাকর্মীরা আহত হন। শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ ও ন্যায্য দাবির কর্মসূচিতে পুলিশের বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি রাষ্ট্রীয় দায়িত্বহীনতার উদাহরণ।
তিনি বলেন, জনগণের দাবি ছিল হত্যার বিচার ও অপরাধীদের শাস্তি, কিন্তু ন্যায়বিচার নিশ্চিত না করে যারা বিচার দাবি করেছে তাদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। এ ধরনের আচরণ জনগণের ক্ষোভ বাড়াবে এবং পরিস্থিতিকে বিপজ্জনক দিকে ঠেলে দেবে। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিবাদী মনোভাব ত্যাগ করে জনগণের নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মামুনুল হক আহত নেতাকর্মীদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা, হামলার নির্দেশদাতাদের জবাবদিহির আওতায় আনা এবং হাদির হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান।
হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকায় পুলিশের হামলার নিন্দা মামুনুল হকের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।