Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে এবং বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বুধবার গ্রিনিচ মান সময় ০০:০৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২৬ সেন্ট বা ০ দশমিক ২৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৮ ডলারে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৩৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৩১ ডলারে লেনদেন হয়। মঙ্গলবারের লেনদেন শেষে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যে বিনিয়োগকারীরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

19 Aug 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় সরবরাহ উদ্বেগ বাড়ায় চতুর্থ দিন তেলের দাম বাড়ল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।