Web Analytics

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী বিমানের এক ফ্লাইটকে ঘিরে রহস্যজনক ঘটনা ঘটেছে। শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৬ ফ্লাইটে বোর্ডিং পাস ও ইমিগ্রেশন সম্পন্ন করার পরও ৭১ জন যাত্রী বিমানে ওঠেননি। বোর্ডিং গেটে পাঁচজন যাত্রীর জাল ই-ভিসা ধরা পড়ার পর ঘটনাটি প্রকাশ পায়। শেষ পর্যন্ত ৭৬ জন যাত্রী ছাড়াই ফ্লাইটটি মালয়েশিয়ার উদ্দেশে উড্ডয়ন করে।

বিমানবন্দর সূত্র জানায়, ওই ৭৬ জন যাত্রীর ভিসা যথাযথভাবে যাচাই না করেই বোর্ডিং পাস ইস্যু করা হয়েছিল। ইমিগ্রেশনও তাদের অনুমতি দেয়, কিন্তু গেটে এসে অসঙ্গতি ধরা পড়ে। বিমান কর্তৃপক্ষ জানায়, ইমিগ্রেশন ১০ জনকে অফলোড করে, পাঁচজনকে ভিসা সমস্যায় আটকায় এবং ৬১ জন গেটে উপস্থিত হননি। ফলে ২৮৮ জনের মধ্যে ১৯২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ছেড়ে যায়।

ঘটনাটি তদন্ত করছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থাগুলো। ধারণা করা হচ্ছে, একটি অসাধু চক্র ‘বডি কন্ট্রাক্ট’ নামে অবৈধভাবে বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত থাকতে পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যাত্রীরা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় গিয়ে থেকে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

06 Jul 26 1NOJOR.COM

ঢাকা থেকে মালয়েশিয়াগামী বিমানে ভিসা জালিয়াতির পর নিখোঁজ ৭১ যাত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।