সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে, কারণ ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিও রয়েছে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই হামলা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মন্ত্রণালয় জানায়, আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে, তবে আবুধাবির একটি আবাসিক এলাকায় আঘাতে ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন এশীয় নাগরিক নিহত হয়েছেন।
বিবৃতিতে হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করে বলা হয়, বেসামরিক স্থাপনা ও জাতীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষুন্ন করে। আমিরাত জানায়, তারা এই হামলার প্রতিক্রিয়া জানানোর এবং ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, যেকোনো হুমকি মোকাবিলায় আমিরাত সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে প্রতিশোধের অধিকার ঘোষণা আমিরাতের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।