Web Analytics

ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে বিশ্বের সবচেয়ে বড় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ইসরাইলের উপকূলে পৌঁছেছে। শুক্রবার ইসরাইলের চ্যানেল ১২ এ তথ্য জানায়, যদিও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেনি। আনাদোলু সংস্থাও খবরটি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে ২০টি মার্কিন রিফুয়েলিং বিমান ইসরাইলে অবতরণ করে। ইসরাইলি ব্রডকাস্টিং অথরিটি জানায়, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে চারটি মার্কিন কেসি-৪৬এ পেগাসাস রিফুয়েলিং বিমান পৌঁছেছে। সম্ভাব্য ইরানবিরোধী সামরিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্লেষকরা সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন, যা যুক্তরাষ্ট্রের প্রস্তুতি বৃদ্ধির ইঙ্গিত দেয়।

27 Feb 26 1NOJOR.COM

ইরান উত্তেজনার মধ্যে ইসরাইল উপকূলে পৌঁছেছে মার্কিন রণতরী জেরাল্ড আর. ফোর্ড

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।