যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান একটি নতুন ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে। ইসলামিক বিপ্লবী গার্ড বুধবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস শাখার প্রধান সায়েদ মাজেদ মৌসাভি। অনুষ্ঠানে শীর্ষ সামরিক কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
ঘাঁটি পরিদর্শনকালে সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরান তাদের সামরিক কৌশলে পরিবর্তন এনেছে। এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করা হয়েছে, যার আওতায় স্বল্প সময়ে বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে অসম যুদ্ধ ও প্রতিপক্ষের কৌশল ভাঙার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে যুদ্ধজাহাজসহ সামরিক উপস্থিতি জোরদার করেছে। যদিও দুই দেশ আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে, তবুও সমাধান না এলে মার্কিন হামলার আশঙ্কা রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তা পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার মধ্যে ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি উদ্বোধন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।