জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারকে বহন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আলিফকে দেখার পর সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন এ দাবি জানান। হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় আলিফ এক চোখ হারিয়েছেন বলে তিনি জানান।
আখতার হোসেন বলেন, অপারেশনের পর আলিফ হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের মতে ক্ষতিগ্রস্ত চোখটি আর ভালো হবে না। অন্য চোখেও তিনি ঝাপসা দেখছেন, তাই সেটিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সংবাদ সম্মেলনের প্রায় এক ঘণ্টা আগে সিলেটে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার সময় এনসিপির গাড়িবহরে হামলা হয়েছে।
এনসিপির অভিযোগ, হবিগঞ্জ এবং কুড়িগ্রাম, দিনাজপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে তাদের কর্মসূচিতে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। আখতার হোসেন অভিযোগ করেন, বিএনপি সরকার বিরোধীদের ওপর হামলা-নিপীড়নের ক্ষেত্রে আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। তিনি আলিফ ও তাঁর পরিবারের ক্ষতিপূরণ, চিহ্নিত হামলাকারীদের বিচার এবং সব বিরোধী দলের কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
আলিফের চিকিৎসা ব্যয় ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি এনসিপির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।