Web Analytics

সরকার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চনা, বৈষম্য ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন, ভূতাপেক্ষ পদোন্নতি এবং বকেয়া আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়, যা অবিলম্বে কার্যকর হবে। এতে সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ বাস্তবায়ন করবে সশস্ত্র বাহিনী বিভাগ এবং চলতি বছরের ৫ ফেব্রুয়ারির আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরিতে বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার পর ৩ মে গঠিত উচ্চপর্যায়ের কমিটি এই সুপারিশ দেয়। প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল আব্দুল হাফিজের নেতৃত্বে কমিটি এই সিদ্ধান্তের ভিত্তি তৈরি করে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকার একইভাবে বঞ্চিত ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছিল।

03 Jul 26 1NOJOR.COM

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তাকে পুনর্বাসন ও পদোন্নতি দিচ্ছে বাংলাদেশ সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।