Web Analytics

দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেইডেন অ্যাডামস বিশ্বকাপ খেলে দেশে ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই মারা গেছেন। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের মরদেহ ১১ জুলাই কেপটাউনের স্কটশেকলুফ এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে জানায়, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় দক্ষিণ আফ্রিকার পুলিশ তদন্ত শুরু করেছে।

দেশটির ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি গভীর শোক প্রকাশ করে বলেন, অ্যাডামস ছিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভা। তিনি মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো জল্পনা না করার আহ্বান জানান এবং পরিবার ও ক্লাবকে ধৈর্য ধরতে বলেন। দক্ষিণ আফ্রিকা ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন জানায়, অ্যাডামসের মৃত্যু পুরো দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

অ্যাডামস ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি গ্রুপ ম্যাচে খেলেছিলেন এবং দলকে ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে তুলতে সহায়তা করেছিলেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

12 Jul 26 1NOJOR.COM

বিশ্বকাপের পর দেশে ফিরে মারা গেলেন জেইডেন অ্যাডামস, তদন্ত শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।