পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ও ভারতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছেন। রোববার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিকভাবে মতবিনিময় করা হয়। পারস্পরিক সহযোগিতা বাড়ানো, সৌহার্দ্য বজায় রাখা এবং সুসম্পর্ক আরও শক্তিশালী করার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
সাক্ষাতে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, যৌথ নদী কমিশনের সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। উভয় পক্ষ সহযোগিতা ও সুসম্পর্ক জোরদারের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদারে দুই পক্ষের অঙ্গীকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।