Web Analytics

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, সরকারের সক্ষমতা ও সার্বিক পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির পক্ষে সরকার থাকবে। বৃহস্পতিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি বলেন, যৌক্তিক দাবি বাস্তবায়নে দ্রুত নীতিমালা প্রণয়ন ও কার্যকর করা হবে।

তিনি বলেন, বিগত সরকারের সময় দুর্নীতি ও লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া সুযোগ-সুবিধা ও অবসর ভাতা পরিশোধে বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে ২ হাজার কোটি টাকার ব্যবস্থা করেছেন। এই প্রক্রিয়া চলবে এবং শিক্ষকদের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। শিক্ষকদের বিভিন্ন প্রস্তাব ও দাবি শিক্ষামন্ত্রী, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

মাহ্দী আমিন ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি, শিক্ষক প্রশিক্ষণ বৃদ্ধি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ, আন্তর্জাতিক শিক্ষক বিনিময় কর্মসূচি এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ বাড়ানোর পরিকল্পনার কথা জানান। বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাওয়া শিক্ষকের সংখ্যা ১২ জন থেকে শতাধিক করা হয়েছে বলেও তিনি বলেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে দেশের বিভিন্ন এলাকার শিক্ষক-কর্মচারী নেতারা সমাবেশে অংশ নেন।

09 Oct 26 1NOJOR.COM

শিক্ষকদের ন্যায্য দাবি, বকেয়া অবসর ভাতা ও পেশাগত উন্নয়নে সরকারের অঙ্গীকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।