Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ১৬তম দিনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, যদি তিনি জীবিত থাকেন, তবে তাকে খুঁজে বের করে হত্যা করা হবে। বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশু হত্যাকারী অপরাধী’ বলে উল্লেখ করা হয় এবং তার বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগের ঘোষণা দেওয়া হয়।

১২ মার্চ প্রকাশিত একটি ভিডিওতে ৭৬ বছর বয়সি নেতানিয়াহুকে ২৮ ফেব্রুয়ারির সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটিতে তার এক হাতে ছয়টি আঙুল দেখা গেছে বলে দাবি করে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন যে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। ভিডিওতে নেতানিয়াহু ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হত্যার ইঙ্গিত দেন এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে বক্তব্য রাখেন।

মার্কিন রক্ষণশীল ভাষ্যকার ক্যানডেস উইংস সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলেন, নেতানিয়াহু কোথায়? তিনি অভিযোগ করেন, নেতানিয়াহুর কার্যালয় এআই ভিডিও প্রকাশ ও মুছে দিচ্ছে। তবে নেতানিয়াহুর কার্যালয় আনাদোলু এজেন্সিকে জানায়, এসব খবর ভুয়া এবং প্রধানমন্ত্রী ভালো আছেন, যদিও বিস্তারিত বিবৃতি এখনো প্রকাশিত হয়নি।

15 Mar 26 1NOJOR.COM

নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির, এআই ভিডিও নিয়ে জল্পনা বাড়ছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।