ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে আবারও ঘরে বসে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরান যুদ্ধের প্রভাবে ভারতের অর্থনীতিতে গভীর প্রভাব পড়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় পেট্রল-ডিজেলের ব্যবহার কমাতে হবে। রোববার তেলেঙ্গানায় এক জনসভায় মোদি জানান, বিশ্বজুড়ে সরবরাহ ব্যাহত হওয়ায় পেট্রল, ডিজেল ও ভোজ্যতেলের দাম বেড়েছে। তাই রান্নায় ভোজ্যতেল কম ব্যবহার করারও পরামর্শ দেন তিনি।
মোদি বলেন, ভারতের বড় তেলক্ষেত্র নেই এবং দেশটি পেট্রল, ডিজেল, গ্যাস, ভোজ্যতেল, স্বর্ণ, তামা ও রাসায়নিক সার আমদানির ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের মূল্যবৃদ্ধি বৈদেশিক মুদ্রার ওপর চাপ সৃষ্টি করছে। তিনি আগামী এক বছর বিদেশ ভ্রমণ ও স্বর্ণের গয়না কেনা বন্ধ রাখার আহ্বান জানান।
কৃষকদের উদ্দেশে মোদি রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার পরামর্শ দেন এবং বলেন, বর্তমান বৈশ্বিক সংকটে মিতব্যয়ী আচরণই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে।
ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি খরচ কমিয়ে ঘরে বসে কাজের আহ্বান মোদির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।