Web Analytics

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের জাতীয় মহাসড়কগুলোকে ধাপে ধাপে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের পঞ্চম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সড়ক নিরাপত্তা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে জাতীয় মহাসড়ক, পরে আঞ্চলিক ও জেলা সড়কগুলোতে এই ব্যবস্থা চালু করা হবে।

মন্ত্রী বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়, তাই নজরদারি বাড়ানো জরুরি। সিসি ক্যামেরা স্থাপনের ফলে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। বাজেট সীমাবদ্ধতার কারণে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জেলা প্রশাসকদের সড়ক দখল, অবৈধ বিলবোর্ড ও অতিরিক্ত ওজনের যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে নির্দেশ দেন।

তিনি আরও জানান, মহাসড়কে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ, ঈদে যানজট নিরসন এবং বড় প্রকল্পে জমি অধিগ্রহণের অগ্রগতি নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

05 May 26 1NOJOR.COM

সড়ক নিরাপত্তা বাড়াতে জাতীয় মহাসড়কে সিসি ক্যামেরা স্থাপন করবে সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।