Web Analytics

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি গ্রামে বুধবার বিকেলে এক প্রবাসীর জমি দখলের চেষ্টা ব্যর্থ হয়। এলাকাবাসীর বাধার মুখে অভিযুক্তরা ব্যবহৃত গাড়ি ও দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি ও অস্ত্র জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ জানায়, স্থানীয়দের সহায়তায় একটি নোহা মাইক্রোবাস ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। লন্ডনপ্রবাসী জাভেদ আহমেদ থানায় অভিযোগ দায়ের করে জানান, তাঁর অনুপস্থিতির সুযোগে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বহিরাগতদের নিয়ে তাঁর পরিবারের জমি দখলের চেষ্টা করেন। তিনি উল্লেখ করেন, জমিটি নিয়ে আদালতে মামলা চলমান এবং আদালতের ১৪৪ ধারার আদেশ বলবৎ রয়েছে।

পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

10 Jul 26 1NOJOR.COM

গোলাপগঞ্জে জমি দখল ব্যর্থ, অস্ত্র ও গাড়ি ফেলে পালাল সন্ত্রাসীরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।