ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বলেছে, রাজনীতিতে কালো টাকার ব্যবহার বন্ধ হয়নি এবং রাজনৈতিক দলে পরিবারকেন্দ্রিক নেতৃত্বের কারণে বৈচিত্র্য তৈরি হচ্ছে না। রোববার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান। টিআইবি আরও বলেছে, একাধিক রাজনৈতিক দলে নারী নেতৃত্বের বিকাশ ঘটেনি।
সংস্থাটির মতে, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক কর্মকাণ্ডে সহিংসতা কমবে। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। টিআইবি পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে রাজনৈতিক দলের বৈচিত্র্য না গড়ে ওঠার একটি কারণ হিসেবে উল্লেখ করেছে।
রাজনৈতিক দলের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে টিআইবি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮ সংশোধনের সুপারিশ করেছে। সংস্থাটি সহজ ও সুনির্দিষ্ট নিবন্ধন শর্ত, নির্দিষ্ট সময় পর পর পর্যালোচনা ও সুপারিশসাপেক্ষে নিবন্ধন নবায়নের কথা বলেছে। স্থানীয় সদস্যদের গোপন ভোটে তৈরি প্যানেল থেকে প্রার্থী মনোনয়ন, সংসদ নির্বাচনের মনোনয়নে তিন বছরের দলীয় সদস্যপদ এবং দলগুলোর আর্থিক প্রতিবেদন প্রকাশ বাধ্যতামূলক করারও সুপারিশ করা হয়েছে।
কালো টাকা ও পরিবারকেন্দ্রিক নেতৃত্বের অভিযোগে রাজনৈতিক সংস্কারের আহ্বান টিআইবির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।