Web Analytics

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের পাওটাকেট শহরে একটি হাইস্কুল আইস হকি খেলায় বন্দুক হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২৮ মিনিটে প্রথম জরুরি ফোনকলটি পাওয়া যায়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাওটাকেট পুলিশপ্রধান টিনা গনকাল্ভস জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী গুলি চালানোর পর আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, এটি সম্ভবত পরিকল্পিত হামলা এবং পারিবারিক বিরোধের জের ধরে ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে সন্দেহভাজন ব্যক্তি বা নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্তকারীরা হামলার আগে কী ঘটেছিল তা খতিয়ে দেখছেন। স্থানীয় সংবাদমাধ্যম প্রভিডেন্স জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ফুটেজে প্রায় ছয় সেকেন্ডে ১৩টি গুলির শব্দ শোনা যায় এবং ১১ সেকেন্ড পর আরও একটি গুলির শব্দ পাওয়া যায়।

গুলির শব্দ শোনামাত্র দর্শক ও শিক্ষার্থীরা মেঝেতে শুয়ে পড়েন, নিরাপদ আশ্রয়ের চেষ্টা করেন এবং পরে দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

17 Feb 26 1NOJOR.COM

পাওটাকেটে হাইস্কুল আইস হকি খেলায় বন্দুক হামলায় নিহত ২, আহত ৩

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।