Web Analytics

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লালগালিচা সংবর্ধনা বা ফুলের পাপড়ি ছিটিয়ে তাঁকে দেশে ফেরানোর স্বপ্ন যারা দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।

তিনি জাতিসংঘের তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেন, প্রায় এক হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকরের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান। তাঁর ভাষ্য, বাংলাদেশের আইন সবাইকে সম্মান করতে হবে এবং প্রতিটি দেশের আইন সংশ্লিষ্ট দেশগুলোর সম্মান করা উচিত।

ময়মনসিংহ বিভাগের অবকাঠামো উন্নয়নে তিন হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পরিকল্পনা টিমের পর্যায়ে প্রকল্পটির প্রাথমিক ধাপ শেষ হয়েছে এবং বাস্তবায়ন হলে প্রতিটি উপজেলায় উন্নয়নের সুফল পৌঁছাবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ৬ কোটি টাকা থেকে প্রায় ২৫ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব অনুমোদনের শেষ পর্যায়ে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

24 Nov 26 1NOJOR.COM

প্রতিমন্ত্রী বললেন, শেখ হাসিনার দেশে ফেরা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই হতে হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।