Web Analytics

ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়নকাজে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভূমির মালিকদের দ্রুত ক্ষতিপূরণের দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার বড়চর বাজারে স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ভূমির মালিকেরা অংশ নেন। বক্তারা বলেন, মহাসড়কসংলগ্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ভূমি অধিগ্রহণের কারণে অনেক ব্যবসায়ী ও সাধারণ ভূমি মালিক চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা ক্ষতিগ্রস্তদের ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণের অর্থ দ্রুত পরিশোধের দাবি জানান।

বক্তারা ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে প্রশাসনিক হয়রানি ও দীর্ঘসূত্রতা না রাখার ওপর জোর দেন। সঠিক ও নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাওনা দ্রুত পরিশোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। আয়োজকেরা বলেন, ন্যায্য অধিকার ও পাওনা আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে যাবেন।

04 Sep 26 1NOJOR.COM

মহাসড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।