কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিব লুৎফর রহমান মানিকসহ চারজনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় এই ঘটনা ঘটে। অনিয়মিত ১৩ জন পরীক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্রের পরিবর্তে ২০২৬ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীরা আপত্তি জানালেও কর্তৃপক্ষ তা উপেক্ষা করে তিন ঘণ্টা পরীক্ষা সম্পন্ন করে।
পরীক্ষা শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে ইউএনও তদন্ত করে কেন্দ্র সচিবসহ চারজনকে স্থায়ীভাবে বহিষ্কার করেন। নুরুল আলমকে নতুন কেন্দ্র সচিব এবং মোহাম্মদ হারুনুর রশিদকে নতুন সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ জানান, পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় পুনরায় পরীক্ষা নেওয়া সম্ভব নয়, তবে বিষয়টি যথাযথভাবে বিবেচনার জন্য শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ চলছে।
উখিয়ায় ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, চারজন বহিষ্কার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।