Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ইউনেস্কোর ডিজিটাল লার্নিং উইকে অংশ নিতে রোববার রাতে ঢাকা থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে তাঁর সফরের তথ্য জানায়। ফ্রান্সের রাজধানী প্যারিসে ৮ থেকে ১১ সেপ্টেম্বর এ আয়োজন অনুষ্ঠিত হবে।

ইউনেস্কো আয়োজিত এ কর্মসূচির ২০২৬ সালের মূল প্রতিপাদ্য হলো ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’। আন্তর্জাতিক এই আয়োজনে শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্ক নিয়ে বিভিন্ন আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে মন্ত্রীর।

৮ সেপ্টেম্বর ইউনেস্কোর সদর দপ্তরে ‘এইজ অপ্রোপ্রিয়েটনেস অ্যান্ড এআই ইন এডুকেশন’ শীর্ষক সেশনে অংশ নেওয়ার কথা ড. মিলনের। পরদিন ৯ সেপ্টেম্বর তিনি ‘টিচার্স অ্যাট দ্য সেন্টার: এজেন্সি, কমপিটেন্সিস অ্যান্ড দ্য টিচার-স্টুডেন্ট রিলেশনশিপ’ শীর্ষক প্লেনারি সেশনে অংশগ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

07 Sep 26 1NOJOR.COM

ইউনেস্কোর ডিজিটাল লার্নিং উইকে অংশ নিতে প্যারিসে গেছেন শিক্ষামন্ত্রী মিলন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।