Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, নতুন সরকার গঠনের পর বিএনপি জনগণের সঙ্গে বেঈমানি করেছে এবং শ্রমিকদের রক্তের বিনিময়ে অর্জিত ক্ষমতার মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি বলেন, নতুন সরকার এক মাসের মাথায় নতুন বাংলাদেশের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার ভাষায়, এই সরকার গণবিরোধী এবং ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে।

নাহিদ ইসলাম বলেন, দেশের ইতিহাসে শ্রমিকেরা বারবার রক্ত দিয়েছেন—১৯৪৭ সালের আজাদির লড়াই থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী গণঅভ্যুত্থান পর্যন্ত। তিনি অভিযোগ করেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো আইনে পরিণত করা ও সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি সতর্ক করে বলেন, এই ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হবে না এবং শ্রমিক অধিকার ও সংস্কার বাস্তবায়নে গণআন্দোলন গড়ে তোলা হবে।

11 Apr 26 1NOJOR.COM

বিএনপি সরকারের বিরুদ্ধে শ্রমিকদের সঙ্গে বেঈমানির অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।