Web Analytics

মার্কিন কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ ফিলিস্তিন ও ইরানে চলমান সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ফিলিস্তিন, ইরানসহ বিভিন্ন অঞ্চলে মার্কিন বোমায় নিরীহ নারী ও শিশু নিহত হচ্ছে। যুদ্ধ বন্ধে কংগ্রেসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

রামিরেজ বলেন, কংগ্রেসকে নিজেদের ক্ষমতা পুনরুদ্ধার করতে হবে এবং এই অন্তহীন যুদ্ধের অবসান ঘটাতে হবে। এ জন্য তিনি কংগ্রেসে ‘ব্লক দ্য বোম্বস অ্যাক্ট’ পাস করার ওপর জোর দেন। তিনি আরও বলেন, ট্রাম্প ও হেগসেথের যুদ্ধাপরাধের বিষয়ে কংগ্রেস আর চোখ বন্ধ করে থাকতে পারে না।

প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরু করে, যাতে বহু বেসামরিক মানুষ হতাহত হন। প্রতিবেদনে আরও বলা হয়, ফিলিস্তিনে ইসরাইলি হামলায় যুক্তরাষ্ট্র সহায়তা করে আসছে।

04 Sep 26 1NOJOR.COM

ডেলিয়া রামিরেজ যুদ্ধ বন্ধে কংগ্রেসকে ব্লক দ্য বোম্বস অ্যাক্ট পাসের আহ্বান জানিয়েছেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।