Web Analytics

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো দুই দফা চিঠির পরিপ্রেক্ষিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৈঠকে আইসিসি বাংলাদেশকে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়। তবে বিসিবি তাদের অনড় অবস্থান থেকে সরে আসেনি। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

বৈঠক শেষে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টুর্নামেন্টের আগে হাতে অল্প সময় থাকায় আইসিসি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল। তবে বিসিবি তাদের অবস্থান অপরিবর্তিত রাখে। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

পরবর্তীতে আবারও বিসিবি ও আইসিসি বৈঠকে বসবে, যেখানে বিস্তারিত আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

13 Jan 26 1NOJOR.COM

ভারতের বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি, আইসিসি বৈঠক সিদ্ধান্তহীনভাবে শেষ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।