Web Analytics

অর্থ মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বেশির ভাগ খাতের জন্য গ্রস প্রাপ্তির দুই কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত রেখে প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ভারপ্রাপ্ত সচিব ও এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব প্রজ্ঞাপনটি জারি করেন। এটি গতকাল সোমবার গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

নতুন করহার সিগারেট, বিড়ি, চিবিয়ে খাওয়ার তামাক, ধোঁয়াবিহীন তামাক, গুল ও অন্য তামাকজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কার্বোনেটেড বেভারেজ ও মিষ্টি পানীয় প্রস্তুতকারী, মোবাইল ফোন অপারেটর এবং এনটিটিএনও এর বাইরে থাকবে। অন্যান্য খাতে দুই কোটির বেশি থেকে চার কোটি টাকা পর্যন্ত গ্রস প্রাপ্তিতে ন্যূনতম টার্নওভার করহার হবে শূন্য দশমিক ৫ শতাংশ।

চার কোটি টাকার বেশি গ্রস প্রাপ্তির ক্ষেত্রে করহার হবে ১ শতাংশ। অর্থ আইন, ২০২৬-এ আগে টার্নওভার করহার ১ শতাংশ নির্ধারণ করা হয়েছিল, যা বড় করের বোঝা তৈরির আশঙ্কা সৃষ্টি করে। এরপর সরকার আগের অবস্থান থেকে সরে আসে। টার্নওভার কর ব্যবসার মোট বার্ষিক বিক্রি বা লেনদেনের ওপর ধার্য হয় এবং মুনাফা না থাকলেও তা পরিশোধ করতে হয়।

01 Sep 26 1NOJOR.COM

বেশির ভাগ খাতে দুই কোটি টাকা পর্যন্ত গ্রস প্রাপ্তিতে টার্নওভার করমুক্তি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।