Web Analytics

ইয়েমেনের সরকারপন্থি বাহিনী দাবি করেছে, তারা হুথিদের অবস্থান লক্ষ্য করে ১ হাজার ১২২টি হামলা চালিয়েছে। হামলাগুলোর লক্ষ্য ছিল কামানের অবস্থান, রকেট উৎক্ষেপণকেন্দ্র এবং কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করেন। হামলার সময় উল্লেখ করা হয়নি।

আল-নুজাইলি বলেন, যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট, কামান ও স্নাইপার ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সাদা, আল-জাওফ, তাইজ এবং ইয়েমেনের উপকূলীয় এলাকায় হামলাগুলো পরিচালিত হয়। তিনি আরও দাবি করেন, এসব হামলায় প্রায় ১ হাজার ৭৪৭ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন।

তবে যুদ্ধক্ষেত্রের এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল-জাজিরা। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুথি নিয়ন্ত্রিত সব এলাকা পুনর্দখলে বড় ধরনের অভিযান শুরু করার পর এই হামলার দাবি করা হলো।

05 Oct 26 1NOJOR.COM

হুথি অবস্থানে ১ হাজার ১২২ হামলার দাবি ইয়েমেনি সরকারপন্থি বাহিনীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।