Web Analytics

বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। পত্রিকা দুটির কার্যালয়ে হামলার ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই ন্যক্কারজনক হামলা তাকে গভীরভাবে ব্যথিত করেছে এবং সরকার সাংবাদিক ও গণমাধ্যমের পাশে রয়েছে।

প্রধান উপদেষ্টা মতিউর রহমান ও মাহফুজ আনামকে বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি সংবাদমাধ্যমের ওপর হামলা মানে স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত। তিনি সতর্ক করেন, এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সাংবাদিকতার স্বাধীনতার পথে বড় বাধা সৃষ্টি করে।

ইউনূস সম্পাদকদের পূর্ণ নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং জানান, খুব শিগগিরই তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, যাতে গণমাধ্যমের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা আরও জোরদার করা যায়।

19 Dec 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা ইউনূস গণমাধ্যমে হামলার নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।