ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুতে একটি তেল স্থাপনা এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। বুধবার হুথিদের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, চলতি সপ্তাহে হুথি অবস্থান লক্ষ্য করে সৌদি আরবের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এ পাল্টা হামলা চালানো হয়েছে।
হুথিদের দাবি, প্রথম হামলায় ইয়ানবুতে অবস্থিত আরামকোর একটি স্থাপনাকে লক্ষ্য করে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। গোষ্ঠীটি হামলাকে অত্যন্ত নিখুঁত ও সরাসরি বলে বর্ণনা করে এবং এর ফলে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায়।
বিবৃতিতে বলা হয়, দ্বিতীয় হামলাটি খামিস মুশাইত বিমানঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয় এবং এতে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। হুথিরা এ হামলাকেও নির্ভুল বলে দাবি করেছে। হামলাগুলোতে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
ইয়ানবুর আরামকো স্থাপনা ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।