Web Analytics

জাতিসংঘ জানিয়েছে যে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির হার দ্বিগুণ হয়েছে, কারণ ইসরাইলি কর্তৃপক্ষ ঘরবাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়কারী অফিস (ওসিএইচএ) জানিয়েছে, চলতি মাসে ইসরাইলি কর্তৃপক্ষের ভেঙে ফেলা ২৪টি স্থাপনার কারণে অন্তত ৬৭ জন ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন।

ওসিএইচএ জানিয়েছে, এসব উচ্ছেদ ‘নির্মাণের অনুমতি না থাকা’র অজুহাতে করা হচ্ছে, অথচ ফিলিস্তিনিদের জন্য এমন অনুমতি পাওয়া প্রায় অসম্ভব। সংস্থাটি আরও জানিয়েছে, চলতি বছরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং পারমিট না থাকার কারণে ৩ হাজার ২০০-এরও বেশি ফিলিস্তিনি গৃহহীন হয়েছেন। হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১৭ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হচ্ছেন, যা গত তিন বছরের তুলনায় দ্বিগুণ।

আলজাজিরার তথ্য অনুযায়ী, পশ্চিম তীরে মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

11 Jul 26 1NOJOR.COM

ইসরাইলি উচ্ছেদে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি দ্বিগুণ হয়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।