বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত বছরের শেষ তিন মাসে দেশের ব্যাংক খাতে মোট ৮৭ হাজার কোটি টাকার খেলাপি ঋণ কমলেও একীভূত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৫০০ কোটি টাকা। এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭৭৯ কোটি টাকা, যা মোট ঋণের ৮৪ দশমিক ২২ শতাংশ।
ব্যাংক কর্মকর্তারা জানান, এসব ব্যাংকের খেলাপি ঋণ বৃদ্ধির জন্য নজরুল ইসলাম মজুমদার ও সাইফুল আলম দায়ী। তারা দায়িত্বে থাকাকালে নামে-বেনামে বিপুল ঋণ নিয়ে ফেরত দেননি। বিএফআইইউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপ একাই এ পাঁচ ব্যাংক থেকে ১ লাখ ১ হাজার ৬৩৪ কোটি টাকা নিয়েছে। দীর্ঘদিনের তারল্য সংকট ও মূলধন ঘাটতির কারণে সরকার ব্যাংকগুলো একীভূত করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ ব্যাংক এক বছর ধরে একীভূত প্রক্রিয়ায় কাজ করছে। নতুন শরিয়াহভিত্তিক রাষ্ট্রীয় ব্যাংক গঠনের জন্য আইন, নীতিমালা ও আর্থিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। সম্মিলিত ব্যাংকের পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে ২০ হাজার কোটি দেবে সরকার এবং ১৫ হাজার কোটি টাকার আমানত শেয়ারে রূপান্তর করা হবে।
খেলাপি ঋণ কমলেও একীভূত পাঁচ ব্যাংকের ঋণ বেড়েছে, জানায় বাংলাদেশ ব্যাংক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।