বাংলাদেশে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করা হয়েছে, যা দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটর গ্রামীণফোনের উদ্যোগে এই স্পেকট্রাম চালুর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, শহর ও গ্রামে মানসম্মত নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়বে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং জনগণের জন্য প্রয়োজনীয় সেবা সহজলভ্য হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. এমদাদ উল বারী বলেন, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের ব্যবহার দেশের টেলিযোগাযোগ খাতকে আরও শক্তিশালী করবে এবং সবার জন্য সমান ডিজিটাল সেবা নিশ্চিত করতে সহায়তা করবে। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান জানান, নতুন এই স্পেকট্রাম ফোরজি নেটওয়ার্কের সক্ষমতা বাড়াবে, দ্রুতগতির ডেটা সেবা ও কম ল্যাটেন্সি নিশ্চিত করবে এবং ভবিষ্যৎ প্রযুক্তি যেমন ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইন্টারনেট অব থিংস (আইওটি) ব্যবহারের প্রস্তুতি এগিয়ে নেবে।
তিনি আরও বলেন, ৭০০ মেগাহার্টজ ব্যান্ড চালুর ফলে গ্রাহকরা উন্নত মানের মোবাইল ইন্টারনেট সেবা পাবেন এবং দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া ত্বরান্বিত হবে।
বাংলাদেশে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম চালু, ডিজিটাল সংযোগ ও ভবিষ্যৎ প্রযুক্তি প্রস্তুতি জোরদার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।