Web Analytics

বাংলাদেশ কোস্ট গার্ড চট্টগ্রামের সন্দ্বীপে দেশি আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে এবং অস্ত্র ও সরঞ্জামসহ দুই কারিগরকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন আমানউল্লাহ ইউনিয়নের মো. রাসেদ (৪০) এবং রাহমতপুর ইউনিয়নের আকবর (৪৩)। বুধবার রাতে কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ ও নৌবাহিনীর একটি টিম যৌথভাবে উপজেলার আমানউল্লাহ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সন্দেহজনক গতিবিধির তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং জব্দ করা অস্ত্র ও সরঞ্জাম হেফাজতে নেওয়া হয়েছে।

জানা গেছে, উপকূলীয় দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরে ছোট ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কার্যক্রম চললেও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের ফলে এসব কার্যক্রম এখন অনেক কমে এসেছে।

06 Feb 26 1NOJOR.COM

সন্দ্বীপে অস্ত্র কারখানা উন্মোচন, অস্ত্রসহ দুই কারিগর আটক

Person of Interest

logo
No data found yet!