Web Analytics

ফোল্ডএবল স্মার্টফোনের বাজারে অবস্থান আরও শক্ত করতে তুলনামূলক চওড়া স্ক্রিনের নতুন ফোন নিয়ে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বাণিজ্যিক সাফল্যের পর ভিডিও দেখার অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যেই নতুন নকশার ডিভাইস তৈরির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সম্ভাব্য ফোনটি ২০২৭ সালে বাজারে আসতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট, দক্ষিণ কোরিয়ার ইটি নিউজের তথ্যের বরাতে জানিয়েছে, নতুন ডিভাইসে প্রচলিত ফোল্ড সিরিজের চেয়ে ভিন্ন ডিসপ্লে অনুপাত ব্যবহার হতে পারে। গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর ৪:৩ অনুপাতের বদলে ১৬:৯ বা ১৬:১০-এর কাছাকাছি অনুপাতের কথা ভাবা হচ্ছে বলে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা। তবে এ বিষয়ে স্যামসাং আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি।

বর্তমান ৪:৩ স্ক্রিনে ওয়াইডস্ক্রিন ভিডিও চলার সময় ওপরে ও নিচে বড় কালো অংশ দেখা যায়। নতুন নকশায় এই লেটারবক্সিং কমানোর লক্ষ্য রয়েছে। ইটি নিউজের ভাষ্য অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে স্যামসাং পাঁচটি ফোল্ডএবল ডিভাইস আনতে পারে। এগুলোর ঘোষণা সাম্প্রতিক উন্মোচন সূচি বিবেচনায় ২০২৭ সালের জুলাইয়ের স্যামসাং আনপ্যাকড অনুষ্ঠানে আসতে পারে।

22 Aug 26 1NOJOR.COM

ভিডিওর লেটারবক্সিং কমাতে ২০২৭ সালে চওড়া স্ক্রিনের ফোল্ডএবল আনতে পারে স্যামসাং

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।