ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরে জাতীয় পার্টি চরম ভরাডুবির মুখে পড়েছে। দলটির ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে বিবেচিত এই অঞ্চলের পাঁচটি আসনেই প্রার্থীরা জামানত হারিয়েছেন। দ্বৈত নাগরিকত্বের কারণে রংপুর-১ আসনে প্রার্থিতা বাতিল হওয়ায় দলটি রংপুর-২ থেকে রংপুর-৬ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করে। ব্যাপক প্রচারণা চালিয়েও কোনো আসনে তারা উল্লেখযোগ্য ভোট পায়নি।
রংপুর-২ আসনে আনিসুল ইসলাম মণ্ডল ৩৩ হাজার ৯৩০ ভোট, রংপুর-৩ আসনে জিএম কাদের ৪৩ হাজার ৭৯০ ভোট, রংপুর-৪ আসনে মাহবুবুর রহমান ৩৩ হাজার ৬০০ ভোট, রংপুর-৫ আসনে ফখরুজ্জামান জাহাঙ্গীর ১৬ হাজার ৪৯০ ভোট এবং রংপুর-৬ আসনে নুর আলম জাদু মিয়া মাত্র ১ হাজার ২০০ ভোট পান। এক প্রেসিডিয়াম সদস্য স্বীকার করেছেন, তারা আওয়ামী লীগের ভোটব্যাংক থেকে সমর্থন আশা করেছিলেন, কিন্তু ফলাফল তাদের জন্য অপ্রত্যাশিতভাবে খারাপ হয়েছে।
ডাকসুর শহীদ হাদি হলের জিএস আহমেদ আল সাবা ওসমানী মন্তব্য করেন, রংপুরের মানুষ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে এবং তাদের রাজনৈতিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে।
ত্রয়োদশ নির্বাচনে রংপুরের পাঁচ আসনেই জামানত হারিয়েছে জাতীয় পার্টি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।