Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে হবে, নইলে সামরিক হামলার মুখোমুখি হতে হবে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে শান্তি বোর্ডের উদ্বোধনী সভায় তিনি বলেন, গত বছরের জুনে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলাই গাজায় যুদ্ধবিরতির পথ তৈরি করেছিল। তার দাবি, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না চালালে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা কঠিন হতো।

এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে পাল্টা হুমকি দিয়ে বলেছেন, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। তিনি উল্লেখ করেন, ইরান যুদ্ধ চায় না, তবে হামলা হলে জবাব দেওয়া হবে এবং এর দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

শুক্রবার ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রথমে ইরানে সীমিত হামলা চালাতে পারে, যার লক্ষ্য হবে সরকারি ভবন ও নিরাপত্তা অবকাঠামো। এতে ইরানকে পরমাণু চুক্তিতে চাপে ফেলার চেষ্টা করা হবে।

20 Feb 26 1NOJOR.COM

চুক্তি না হলে ১০ দিনের মধ্যে ইরানে হামলার হুমকি ট্রাম্পের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।