Web Analytics

ছাত্রশিবিরের অপহরণ নাটক, অনলাইনে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীর দ্বারা নারী নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এই মিছিল অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রদলের আয়োজনে মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি এবং সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল সমাবেশে বক্তব্য দেন।

এ সময় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরণ, সাজ্জাদ হোসেন শুভ, কলেজ ছাত্রদলের সহসভাপতি আশরাফুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর আরিফ ও সাংগঠনিক সম্পাদক হাসান নীরবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

14 Jun 26 1NOJOR.COM

লক্ষ্মীপুরে মিথ্যা অভিযোগ ও নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।