রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের মার্চ মাসে সারা দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত এবং ২,২২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৬৬ জন ও শিশু ৯৮ জন। মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ২১৯টি, যেখানে ২০৪ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৮.৩৪ শতাংশ। শনিবার গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনটি তৈরি করা হয়েছে জাতীয় দৈনিক, অনলাইন সংবাদপোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম ও ফাউন্ডেশনের নিজস্ব তথ্যের ভিত্তিতে।
বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনার ৪৫.৮৩ শতাংশ আঞ্চলিক সড়কে এবং ২৯.৬৮ শতাংশ জাতীয় মহাসড়কে ঘটেছে। নিয়ন্ত্রণ হারানো (৪০.১০ শতাংশ) ও মুখোমুখি সংঘর্ষ (২৮.৮১ শতাংশ) ছিল প্রধান কারণ। বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে, সিলেটে সবচেয়ে কম। ফেব্রুয়ারির তুলনায় মার্চে দৈনিক গড় প্রাণহানি বেড়েছে ১১.২৮ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত গতি ও যানবাহন নিয়ন্ত্রণ হারানো দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর নজরদারি ও চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণের সুপারিশ করা হয়েছে।
২০২৬ সালের মার্চে সারা দেশে ৫৭৬ দুর্ঘটনায় নিহত ৫৩২ জন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।